নওগাঁর মান্দায় অবৈধ মাদক সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে মোঃ হাফিজুল নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে মোঃ হাফিজুল (পিতা,মোঃ পিয়ার আলী), সাং,গণেশপুর, পোস্ট,সতিহাট, উপজেলা,মান্দা, জেলা,নওগাঁকে ‘টেপান্ডল’ নামক অবৈধ মাদক গ্রহণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অবৈধ মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে এলাকায় মাদকের বিস্তার ও এর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে।
প্রশাসনের পক্ষ থেকে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন