জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ভবানীগঞ্জ পৌরসভার রাস্তা সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ চান এলাকাবাসী

ছবি- প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চানঁপাড়া  মহল্লায় একটি বেহাল কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী,রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ ডা: আব্দুল বারী সরদারের বাসার কাছেই  চানঁপাড়া ই.এস.ডি.ও (এনজিও) অফিসের পূর্ব পাশে ভবানীগঞ্জ-আত্রাই প্রধান সড়ক থেকে পূর্বদিকে পৌরসভার একটি রাস্তা রয়েছে। আব্দুর রহমানের বাড়ি থেকে মোঃ জালালের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ রাস্তার এই অংশটি এখনো কাঁচা রয়ে গেছে। ফলে প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায় এবং কাদার সৃষ্টি হয়। এতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন অবস্থা চলতে থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। 

তাছাড়া এই রাস্তার পাশেই আ: রহমান ও মাষ্টার ইয়ছিন আলীর বাড়ির সামনে রয়েছে একটা ময়লার ভাগাড়। সেখান থেকে পচা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকা বাসী। রাস্তা পাকা করনের  পাশাপাশি ময়লার ভাগাড়টি যেন সরিয়ে ফেলার দাবী জানান মহল্লাবাসী। 

স্থানীয়রা জানান, রাস্তাটি দৈর্ঘ্যে খুব বেশি না হলেও এটি তাঁদের দৈনন্দিন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র ৩০০ ফুট রাস্তা পাকাকরণ করা হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতাজনিত দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে।

জানা গেছে, রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটির বর্তমান অবস্থা যাচাই করা হোক এবং প্রয়োজনীয় সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক।

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন চানঁপাড়া মহল্লার বাসিন্দারা। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণের মাধ্যমে তাঁদের যাতায়াতের সমস্যা নিরসনে প্রশাসন এগিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ভবানীগঞ্জ পৌরসভার রাস্তা সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ চান এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত