নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজিরপুর গ্রামের বিজয় চৌধুরী (৫০) ও রবি চৌধুরী (৪০) এবং ফহিমপুর গ্রামের মো. সোহেল রানা (৩০)। অভিযানে চোলাই মদ তৈরির আস্তানা ও বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন