জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

ছবি- প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত