জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার

ছবি- প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার এবং চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৭ বোতল এবং বিক্রয় নিষিদ্ধ সিরাপ ২১৬ বোতল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১,০৫,৩০০/- (এক লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান  জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দিনাজপুর বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার এবং চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৭ বোতল এবং বিক্রয় নিষিদ্ধ সিরাপ ২১৬ বোতল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১,০৫,৩০০/- (এক লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান  জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত