জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
শনিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন