জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামের পলাতক আসামি সারোয়ার আলমের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লাখাই উপজেলার করাব গ্রামের মীর বাড়ির মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া (৫৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধল (বামকান্দি হোনার বাড়ি) গ্রামের রহমত আলীর ছেলে কুদরত আলী (৩৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বুল্লা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। 

মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামের পলাতক আসামি সারোয়ার আলমের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লাখাই উপজেলার করাব গ্রামের মীর বাড়ির মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া (৫৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধল (বামকান্দি হোনার বাড়ি) গ্রামের রহমত আলীর ছেলে কুদরত আলী (৩৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বুল্লা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। 

মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত