জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন অধিনায়ক মাসুদ খান

ছবি : প্রতিনিধি

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে সেনাবাহিনী। 

তারই অংশ হিসেবে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

এ সময় পূজামণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। পূজামণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। এ সময় তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়কের এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন অধিনায়ক মাসুদ খান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত