বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৪টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে নির্ধারিত মঞ্চের সামনে এসে শেষ হয়।
এরপর ‘সবার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক মোজাফফর রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের ঐতিহ্য, দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন