জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

৪৮তম

মহাদেবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহাদেবপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন মন্ডলের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহাদেবপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুল মান্নান চৌধুরী দুলাল এবং মহাদেবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব কাজী আব্দুস সোবহান, জনাব সাহাদত হোসেন শান্ত, জনাব গোলাম ইয়াজদানী সাম্মী ও জনাব আইনুল হকের।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহাদেবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য জনাব কাজী সামছুজ্জোহা মিলন।

আয়োজক সূত্র বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মহাদেবপুর উপজেলা শাখা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহাদেবপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন মন্ডলের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহাদেবপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুল মান্নান চৌধুরী দুলাল এবং মহাদেবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব কাজী আব্দুস সোবহান, জনাব সাহাদত হোসেন শান্ত, জনাব গোলাম ইয়াজদানী সাম্মী ও জনাব আইনুল হকের।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহাদেবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য জনাব কাজী সামছুজ্জোহা মিলন।

আয়োজক সূত্র বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মহাদেবপুর উপজেলা শাখা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত