জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিভিন্ন কর্মসূচি

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত



ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
ছবি- প্রতিনিধি

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর সহযোগীতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২৮ অক্টোবর সকাল ১০টায় ইউএনও কাজী তাহমিনা সারমিন এর নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাত ধোয়ার ৬ টি ধাপ হাত ধুয়ে প্রদর্শন করান ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র মাঠকর্মি লাইলা আরজুমান ও সুরাইয়া আফরিন। ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অনুসরণ করে হাত ধুয়ে দেখান। 

আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা সারমিন শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

এসময় উপজেলা জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আঃ বারি, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর প্রতিনিধিসহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর সহযোগীতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২৮ অক্টোবর সকাল ১০টায় ইউএনও কাজী তাহমিনা সারমিন এর নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাত ধোয়ার ৬ টি ধাপ হাত ধুয়ে প্রদর্শন করান ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র মাঠকর্মি লাইলা আরজুমান ও সুরাইয়া আফরিন। ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অনুসরণ করে হাত ধুয়ে দেখান। 

আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা সারমিন শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

এসময় উপজেলা জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আঃ বারি, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর প্রতিনিধিসহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত