জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মূল্য ২ কোটি ৪৫ লাখ

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক এক

ছবি- প্রতিনিধি

নওগাঁয় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। 

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করে বিজিবি। 

আজ সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) মিডিয়া সেলে গ্রুপে ব্যাটালিয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

আটক মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে। 

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। 

এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। 

তিনি আরও জানান, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি অভিযান সর্বাত্মক অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক এক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। 

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করে বিজিবি। 

আজ সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) মিডিয়া সেলে গ্রুপে ব্যাটালিয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

আটক মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে। 

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। 

এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। 

তিনি আরও জানান, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি অভিযান সর্বাত্মক অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত