সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য (আরসি কাফ) উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, গত ১ নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বাশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য (RC Kuff) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি শুধু মাদক উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নেই,অপরাধী চক্রের গতিবিধি ও তাদের ব্যবহৃত কৌশল শনাক্ত করেও কাজ করছে।
সীমান্তে সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক আটকের পাশাপাশি এর সঙ্গে জড়িত চক্রের তৎপরতা বন্ধ করাই বিজিবির লক্ষ্য। এ উদ্দেশ্যে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন