জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চুরির অভিযোগে

আক্কেলপুরে গণপিটুনিতে রিকশাচালক নিহত



আক্কেলপুরে গণপিটুনিতে রিকশাচালক নিহত
ছবি- সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ভ্যান চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হায়দার আলী (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কয়ের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেওনাহার গ্রামে একটি ভ্যান চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন হায়দার আলী। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই তোতা মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় রিকশা চালাতেন। কয়েক দিন আগেই তিনি বাড়িতে এসেছিলেন। রোববার সকালে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে আসি।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আক্কেলপুরে গণপিটুনিতে রিকশাচালক নিহত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে ভ্যান চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হায়দার আলী (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কয়ের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেওনাহার গ্রামে একটি ভ্যান চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন হায়দার আলী। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই তোতা মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় রিকশা চালাতেন। কয়েক দিন আগেই তিনি বাড়িতে এসেছিলেন। রোববার সকালে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে আসি।’


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত