জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় শ্রমিকদের

নতুন মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি

ছবি- প্রতিনিধি

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় আনন্দ র‍্যালি করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ড থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এ আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মনসুর আলী, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রানা সুলতান, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তাঁরা।

শ্রমিক নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং শ্রমিকদের পরিবারের চাহিদা বিবেচনায় নতুন মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশের গার্মেন্টস শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের স্বার্থে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সার্বিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও শিল্পসংশ্লিষ্ট সবার দায়িত্ব।

র‍্যালি থেকে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সব শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নতুন মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত