জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ডিএনসি'র বড় সাফল্য

নেত্রকোণায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিট থেকে ১০টা পর্যন্ত তারাকান্দা থানার পশ্চিম তালদিঘী গ্রামে লাল মিয়ার চায়ের দোকানসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে। এ সময় ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ভারতীয় তৈরি FAIRDYL NEW ব্র্যান্ডের ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৯ দশমিক ২ লিটার মাদক ছিল।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৭-৭৭৯১ নম্বরের একটি TATA ACE EX2 মিনি পিকআপ এবং VMAX V55 মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক আল-আমিন নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মো. মনির উদ্দিন ও রোকেয়া খাতুনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাঁরা অঙ্গীকারবদ্ধ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত