জয়পুরহাট    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গুইমারাতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সিজন-২ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা  সিজন-২-এর উদ্বোধন করা  হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার  বিকাল ৩ টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রধানমন্ত্রী তারেক রহমান  ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন। 

 এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।এসময় বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গুইমারাতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সিজন-২ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা  সিজন-২-এর উদ্বোধন করা  হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার  বিকাল ৩ টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রধানমন্ত্রী তারেক রহমান  ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন। 

 এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।এসময় বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত