জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি : প্রতিনিধি

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৯০ টাকাসহ মো. আব্দুল হাসেম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর মুন্সিবাড়ির দরজার সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল হাসেমকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আব্দুল হাসেম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর সাইক্লোন সেন্টার-সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাসেম।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৯০ টাকাসহ মো. আব্দুল হাসেম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর মুন্সিবাড়ির দরজার সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল হাসেমকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আব্দুল হাসেম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর সাইক্লোন সেন্টার-সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাসেম।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত