জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মী নিয়োগ

ছবি : প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটিকাটার কাজের জন্য উপজেলার আট ইউনিয়নে মধ্যে আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে ১০ জন করে নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার ( ৮ নভেম্বর) উপজেলার আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে উন্মুক্ত বাছাই প্রক্রিয়া ও লটারির মাধ্যমে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে নিয়োগের জন্য আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ ও বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জু, 

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, ইউপি সদস্য সহ নিয়োগপ্রার্থী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়াতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন করে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পেয়ে নির্বাচিত নারীরা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মী নিয়োগ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটিকাটার কাজের জন্য উপজেলার আট ইউনিয়নে মধ্যে আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে ১০ জন করে নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার ( ৮ নভেম্বর) উপজেলার আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে উন্মুক্ত বাছাই প্রক্রিয়া ও লটারির মাধ্যমে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে নিয়োগের জন্য আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ ও বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জু, 

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, ইউপি সদস্য সহ নিয়োগপ্রার্থী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়াতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন করে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পেয়ে নির্বাচিত নারীরা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত