জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এতিমখানা ও মাদরাসার কমিটি গঠন

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুসাহার ইউপির দাসরা গ্রামে ‘আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এতিমখানা ও মাদরাসা’র পরিচালনা কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মোফাজ্জল হোসেনকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. জাহিদুল ইসলাম জাহিদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। শনিবার রাতে এতিমখানা ও মাদরাসার নবনির্বাচিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটির ঘোষণা দেন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল রানা, ব্যবসায়ী শাহিদ, সান্তাহার সোনার বাংলা মার্কেটের স্বত্বাধিকারী পরাগ এবং সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুসহ স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এই কমিটির মাধ্যমে এতিমখানা ও মাদরাসার শিক্ষা কার্যক্রম, সার্বিক উন্নয়ন এবং এতিম শিশুদের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এতিমখানা ও মাদরাসার কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুসাহার ইউপির দাসরা গ্রামে ‘আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এতিমখানা ও মাদরাসা’র পরিচালনা কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মোফাজ্জল হোসেনকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. জাহিদুল ইসলাম জাহিদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। শনিবার রাতে এতিমখানা ও মাদরাসার নবনির্বাচিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটির ঘোষণা দেন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল রানা, ব্যবসায়ী শাহিদ, সান্তাহার সোনার বাংলা মার্কেটের স্বত্বাধিকারী পরাগ এবং সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুসহ স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এই কমিটির মাধ্যমে এতিমখানা ও মাদরাসার শিক্ষা কার্যক্রম, সার্বিক উন্নয়ন এবং এতিম শিশুদের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত