জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে কালী পূজার পালায় মেয়র প্রার্থীর অর্থ প্রদান

ছবি- প্রতিনিধি

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে করে দান তার মর্যাদা দেবে স্বয়ং ভগবান, বললেন বালিঘাটা ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীরা।

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে কালী পূজা উপলক্ষে ৯ নভেম্বর সোমবার রাতে মন্দির অঙ্গনে ধর্মীয় পালা, নিত্য ও গান পরিবেশিত হয়। 

‎এতে প্রধান অতিথি হিসেবে সেখানে পালা দেখতে যান এবং বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠান দেখে আমার ভালো লাগলো। এখানে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা এ থেকে শিক্ষা নেব এবং ধর্মীয় পথে আসীন হব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।

‎শেষে অনুষ্ঠানের কিছুটা ব্যায়ভার মেটাতে উৎসব কমিটির সভাপতি পার্থ কুমার রায় ও সেক্রেটারি সবুজ কুমার রায়ের হাতে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে কালী পূজার পালায় মেয়র প্রার্থীর অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে করে দান তার মর্যাদা দেবে স্বয়ং ভগবান, বললেন বালিঘাটা ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীরা।

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে কালী পূজা উপলক্ষে ৯ নভেম্বর সোমবার রাতে মন্দির অঙ্গনে ধর্মীয় পালা, নিত্য ও গান পরিবেশিত হয়। 

‎এতে প্রধান অতিথি হিসেবে সেখানে পালা দেখতে যান এবং বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠান দেখে আমার ভালো লাগলো। এখানে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা এ থেকে শিক্ষা নেব এবং ধর্মীয় পথে আসীন হব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।

‎শেষে অনুষ্ঠানের কিছুটা ব্যায়ভার মেটাতে উৎসব কমিটির সভাপতি পার্থ কুমার রায় ও সেক্রেটারি সবুজ কুমার রায়ের হাতে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত