বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক সদ্যজাত শিশুর পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। রোবাবার (০৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক গৃহবধূ সেখানে এক সন্তান জন্ম দেন। প্রসূতিকে ভর্তি করা এবং সন্তান প্রসবের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামে এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে নবজাতক জন্মের কিছু সময় পরই হাসপাতালে হাজির হয়ে নিজেকে শিশুটির বাবা বলে দাবি করেন এমদাদুল নামের অপর এক ব্যক্তি।
এমদাদুল অভিযোগ করেন, ২০২১ সালে প্রেমের সম্পর্কের জের ধরে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হন এবং তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করছিলেন। প্রায় তিন মাস আগে সন্তান প্রসবের কথা বলে শান্তা তাঁর বাপের বাড়িতে আসেন। নিজের দাবির স্বপক্ষে কাবিননামাসহ বিয়ের নানা নথিও প্রদর্শন করেন এমদাদুল।
এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পরপরই স্থান ত্যাগ করেন শুভাস। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রসূতি শান্তা দাবি করেছেন, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং এই শিশুটির বাবাও তিনি নন। যদিও এমদাদুলের দেখানো বিয়ের খাতা ও কাবিননামার নথিপত্র সম্পর্কে শান্তা কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, এমদাদুলের সঙ্গে বিয়ের পর শান্তার বাপের বাড়িতে নিয়মিত যোগাযোগ ছিল। এর মাঝে ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, শিশুটির পিতৃত্ব নিয়ে পারিবারিক জটিলতা দেখা দিলে প্রসূতির বাবা কৃষ্ণ কর্মকার মেয়ে ও নবজাতককে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে ওই দুই ব্যক্তিও হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন