আজ ১০নভেম্বর মঙ্গলবার সকালে পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া'র সহযোগিতায়-সহকারী কমিশনার(ভূমি), শেরপুর উপজেলা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত "গ্যানেন গোপাল হোটেল সুইটস এন্ড রেস্টুরেন্ট" এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে- পঁচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রয় করতে দেখা যায়,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়, রান্না ঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দা ডো তৈরি করতে দেখা যায়,ওয়াশ রুমের দরজায় বসে খাবার প্লেট পরিস্কার করতে দেখা যায়,উৎপাদিত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়, ফ্রিজে কাঁচা ও রান্না খাবার এক সাথে সংরক্ষণ করতে দেখা যায়, পোড়া তেলে খাবার তৈরি করতে দেখা যায়,ও খাদ্যকর্মীগণ যাথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ- "গ্যানেন গোপাল হোটেল সুইটস এন্ড রেস্টুরেন্ট", শেরপুর, বগুড়া- কে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে (তিন লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং উপর্যুক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক ব্যাখ্যা তলব করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া, জনাব তাহমিনা আক্তার, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক শেরপুর, বগুড়া; জনাব মোঃ মামুনুর রশিদ, নমুনা সংগ্রহ সহকারীসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন