সন্ধ্যা নামলেই যেন বদলে যায় নওগাঁ শহরের চিত্র। ঘরের দরজা-জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। পড়ার টেবিল থেকে বসার ঘর, অফিস থেকে ব্যবসাপ্রতিষ্ঠান। সর্বত্র মশার অবাধ বিচরণ। কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক ব্যাট কোনোটিই যেন কাজে আসছে না।
দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা গড়াতেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠছেন পৌর এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিঘ্নিত হচ্ছে কর্মজীবী মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড।
এর সঙ্গে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ। অথচ মশার বংশবিস্তার রোধ ও নাগরিকদের স্বস্তি ফেরাতে পৌরসভার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন অনেক বাসিন্দা। তাদের প্রশ্ন নাগরিক সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির কার্যকর উদ্যোগ কোথায়।
পৌর এলাকার নাগরিকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে পড়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন-নর্দমা, ডোবা ও বিভিন্ন জলাশয় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। দীর্ঘদিন এসব স্থান যথাযথভাবে পরিষ্কার না করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
কোথাও কোথাও মশা নিধনের ওষুধ ছিটানো হলেও তার দৃশ্যমান সুফল মিলছে না। ফলে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি। বিশেষ করে সন্ধ্যার পর ঘরে-বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়ছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ পৌরসভা ১৯৮০ সালে দ্বিতীয় শ্রেণি এবং ১৯৮৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। প্রায় ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড ও ৫৬টি মহল্লা।
পৌরসভার জনসংখ্যা সম্পর্কে এক তথ্যে প্রায় দেড় লাখ এবং অন্য তথ্যে ১ লাখ ৮০ হাজার ৬৪৯ জনের কথা উল্লেখ রয়েছে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করলেও মশা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় আরও পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে মশা ও পোকার উপদ্রব বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি হাসপাতাল, বাস টার্মিনাল, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও রয়েছে মশার উৎপাত।
শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। ব্যক্তিগতভাবে কয়েল, স্প্রে ও মশা মারার বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত প্রতিকার। এতে একদিকে যেমন বাড়ছে দৈনন্দিন দুর্ভোগ, অন্যদিকে মশাবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে।
শহরের তাজের মোড় এলাকার কলেজ শিক্ষার্থী ফারিহা তাবাসুম বলেন, বাড়িতে মশার উপদ্রব এত বেশি যে সন্ধ্যার পর পড়তে বসাই কঠিন হয়ে পড়ে। কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রেহাই পাওয়া যায় না। মশার পাশাপাশি নানা ধরনের পোকার উপদ্রবও বেড়েছে। তাঁর অভিযোগ, তাদের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম চোখে পড়েনি।
শহরের পার-নওগাঁ মহল্লার বাসিন্দা শাহিন হোসেন এর কণ্ঠেও একই অসন্তোষ। তিনি বলেন, চারদিকে শুধু মশা আর মশা। সন্ধ্যার পর মশার যন্ত্রণায় স্থির হয়ে বসে থাকাও কঠিন। পৌরসভার লোকজন কি এসব দেখেন না। পৌরকর বাড়ানো হলেও নাগরিক সেবার ক্ষেত্রে এমন অনীহা কেন, সেটাই আমাদের প্রশ্ন।
মুক্তির মোড়ের ব্যবসায়ী কালাম হোসেন বলেন, মশার উৎপাত এতটাই বেশি যে সন্ধ্যার পর কয়েল জ্বালিয়েও দোকানে ঠিকমতো বসে থাকা যায় না। পুরো দোকানজুড়ে মশা ও পোকার উপদ্রব। পৌরসভার কার্যকর কোনো তৎপরতা তাদের চোখে পড়ে না। তবে এ সমস্যা মোকাবিলায় নাগরিকদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং ফুলের টবসহ বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন এই ব্যবসায়ী।
জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, মশা নিয়ন্ত্রণে শুধু উড়ন্ত মশা নিধন যথেষ্ট নয়। বরং মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস করাই বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, নারী মশা সারা বছরই ডিম পাড়ে।
তবে শীতের পর তাপমাত্রা বাড়তে শুরু করলে ডিম পাড়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ সময় মশার বংশবিস্তারও দ্রুত ঘটে। সাধারণত ড্রেন, ডোবা, নর্দমা ও পচা পানিতে মশার বংশবিস্তার হয়। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
তিনি আরও বলেন, আগে মশার কামড়ে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ থাকলেও বর্তমানে তা কমেছে। তবে এডিস মশার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ মশার কামড়ে ডেঙ্গুসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পাশাপাশি নর্দমার পানি ও ঝোপঝাড়ে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হলে বংশবিস্তার অনেকাংশে কমানো সম্ভব। মশার বিস্তার রোধে এখনই সমন্বিত নিধন কার্যক্রম শুরু করা প্রয়োজন। তা না হলে মশা ও পোকার উপদ্রব আরও বাড়তে পারে।
এদিকে মশার উপদ্রবের পাশাপাশি জেলায় ডেঙ্গু পরিস্থিতিও নতুন করে উদ্বেগ তৈরি করছে। নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৭৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৫ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করে এবং আত্রাই, সাপাহার ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে দুজন করে রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে নওগাঁ জেনারেল হাসপাতালে ১১ জন, পত্নীতলা ও সাপাহারে পাঁচজন করে, নিয়ামতপুরে চারজন এবং আত্রাই ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রয়েছেন। জেলার অন্যান্য উপজেলা হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
অন্যদিকে মশা নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগের বিষয়ে প্রশাসক টিএম.এ মমিন বলেন, পৌর এলাকার ড্রেন, ডোবা ও ঝোপঝাড়ে মশা নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে। মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের কার্যক্রমও শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। প্রয়োজনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন