জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

খুব শিগগিরই বিএনপির একক প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক দল। প্রতিটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। অনেক আসনে ১০ থেকে ১২ জন করে প্রার্থী আছেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগিরই একক প্রার্থীকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর।”

তিনি বলেন, “জরুরি কিছু ব্যতীত এমন কোনো ইস্যু সামনে আনা উচিত নয়, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।”

নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। তিনি গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব দলকে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সালাহউদ্দিন আরও বলেন, “আওয়ামী লীগ গণহত্যা চালিয়েও অনুশোচনা প্রকাশ করেনি। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা।”

তিনি আরও যোগ করেন, বিএনপি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। “যা কিছু হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত,” বলেন তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খুব শিগগিরই বিএনপির একক প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে: সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক দল। প্রতিটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। অনেক আসনে ১০ থেকে ১২ জন করে প্রার্থী আছেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগিরই একক প্রার্থীকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর।”

তিনি বলেন, “জরুরি কিছু ব্যতীত এমন কোনো ইস্যু সামনে আনা উচিত নয়, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।”

নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। তিনি গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব দলকে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সালাহউদ্দিন আরও বলেন, “আওয়ামী লীগ গণহত্যা চালিয়েও অনুশোচনা প্রকাশ করেনি। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা।”

তিনি আরও যোগ করেন, বিএনপি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। “যা কিছু হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত,” বলেন তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত