বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করতে পারবেন। যেসব গ্রাহকের নামে ইতোমধ্যে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা হস্তান্তর না করলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
গ্রাহকরা তাদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন *16001# ডায়াল করে এনআইডি নম্বরের শেষ চারটি সংখ্যা লিখে পাঠানোর মাধ্যমে।
বিটিআরসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহকের নামে একাধিক সিম সক্রিয় রয়েছে, যা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে প্রতি এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখার সীমা নির্ধারণ করা হয়েছে।
নিজের নামে অতিরিক্ত সিম থাকলে দ্রুত সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করার আহ্বান জানিয়েছে বিটিআরসি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন