ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালিকায় দেখা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষিত তালিকায় ৮৩ জন নতুন মুখ রয়েছেন, যারা আগে কখনও সংসদ নির্বাচনে অংশ নেননি। চারজন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং ১০ নারী প্রার্থীও আছেন তালিকায়। ৬৩টি আসন এখনো খালি রাখা হয়েছে জোটের শরিকদের জন্য বা আলোচনার অপেক্ষায়।
বিএনপি নেতারা জানান, তালিকাটি প্রাথমিক; আলোচনার ভিত্তিতে পরিবর্তন আসতে পারে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি চূড়ান্ত নয়, তবে সবচেয়ে সঠিক প্রার্থী তালিকা।”
তালিকায় খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা মনোনয়ন পেয়েছেন। তবে নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপনের নাম প্রথম দফায় আসেনি।
অভিনয় ও সংগীত জগতের আলোচিত ব্যক্তিদের নামও সম্ভাব্য তালিকায় নেই।
এদিকে প্রার্থী ঘোষণার পর মাদারীপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, মাগুরা ও মেহেরপুরসহ কয়েকটি জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পছন্দের নেতাকে মনোনয়ন না দেওয়ায় এসব ঘটেছে বলে জানা গেছে।
বিএনপি জানিয়েছে, তৃণমূলের ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যেই এ প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন