জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অনৈক্যের কারণে নির্বাচন ঘিরে গভীর সংশয়’

ছবি- সংগ্রহীত

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে গভীর সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়বে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে সর্বক্ষেত্রে অনৈক্য তৈরি হয়েছে। আমাদের ওই আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হবে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, অবস্থানগত দূরত্বও থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; গণতান্ত্রিক চর্চা ও নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অনৈক্যের কারণে নির্বাচন ঘিরে গভীর সংশয়’

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে গভীর সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়বে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে সর্বক্ষেত্রে অনৈক্য তৈরি হয়েছে। আমাদের ওই আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হবে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, অবস্থানগত দূরত্বও থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; গণতান্ত্রিক চর্চা ও নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য।’

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত