জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইইউ চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক

ইইউ চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক
ছবি- সংগ্রহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষকও পাঠাবে ইইউ। তারা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলবে।

বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকের পর সাংবাদিকেদর এসব কথা বলেন আমীর খসরু।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, দেশজুড়ে নির্বাচন পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেটাই চায় তারা।

আমীর খসরু বলেন, এ পর্যন্ত বিএনপির দেওয়া ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করে ইইউ। সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তারা সব দিক থেকে সহযোগিতা করছে বলেও জানান।

জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, আলোচনা ও ঐকমত্যের পরে জুলাই সনদ সই হয়েছে। এরপর আর কি থাকতে পারে, তা বোধগম্য নয়। আশা করি সরকার পক্ষ থেকে গ্রহণযোগ্য সমধান আসবে।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা।

আমীর খসরু বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠা নেই। যারা দেশেই নেই এবং কার্যক্রমও নিষিদ্ধ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কারণ নেই। যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও শক্ত অবস্থান নিতে হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইইউ চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত