আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপি'র নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালাই ময়েন উদ্দনি সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে কালাই ও পৌরসভা বিএনপি আয়োজন এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা বিকেল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয় ঐ উচ্চ বিদ্যালয় মাঠে। এই মতবিনিময় সভা থেকে জনসমুদ্রে রূপ নেই। সেখানে জিয়া, খালেদা, তারেক ও ডিসি মো. আব্দুল বারী নামে স্রোগানে স্রোগানে মুখরিত হয়ে উঠে আশেপাশে। এই মতবিনিময় সভায় কালাই থানার বিএনপি’র আহ্বায়ক মো.ইব্রাহিম হোসনের সভাপতিত্বে কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মওদুদ আলম-এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি জনগণের দল ও একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল। এই দল কখনও জনগণকে ভুলে যায়-না। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা জানেন, ভাবেন ও বোঝেন এবং সে অনুযায়ী বিএনপি কাজ করেন। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী আরো বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতীক। তাই সবাইকে অনুরোধ করছি আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মাঠে থাকুন, মানুষের পাশে থাকুন, বিএনপি নিয়ে কাজ করুন তাহলেই জয়পুরহাট-২ আসন আবারও বিএনপির দুর্গ হিসেবে পুনরুদ্ধার হবে। এই আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর-মহল্লা প্রতিটি জনপদ, প্রতিটি নেতাকর্মী আমার আপনজন। আমি বিশ্বাস করি, এবারও আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন এবং জয়পুনহাট-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন। তাই আগামীতে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়বো।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ আলি হাসান মুক্তা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান ভিপি সুইট, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.টুকু চৌধরী, করেন কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোয়েল, কালাই পৌর বিএনপি যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল আলিম সরকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসান, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজ প্রমুখ।
এ সময় জয়পুরহাট-২ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন