জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থিতা নিয়ে তীব্র অস্থিরতা সৃষ্টি হওয়ায় বিরোধপূর্ণ আসনগুলোতে নতুন করে জরিপের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, মাঠপর্যায়ের সর্বশেষ জরিপ–ফলাফল ও মূল্যায়নের ভিত্তিতে প্রায় অর্ধশত আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।
বিএনপি নেতাদের ভাষ্য, মাঠপর্যায়ের বিভিন্ন পর্যায়ের জরিপ, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের মতামত বিবেচনায় রেখে ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তালিকা প্রকাশের পর থেকেই বহু এলাকায় বিক্ষোভ শুরু হয়। কোথাও কোথাও পদবঞ্চিত নেতাদের সমর্থকদের সঙ্গে সংঘাত–সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। দলের সর্বোচ্চ পর্যায় থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা এলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। অনেক জায়গায় বঞ্চিত নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই পরিস্থিতিতে দল ক্ষুব্ধ নেতাদের পুনরায় মূল্যায়নে জরিপ প্রক্রিয়া শুরু করেছে। মনোনয়নবঞ্চিত কিছু নেতাকে ঢাকায় ডেকে কথা বলা হয়েছে, কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। তাঁরা নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই–বাছাই করে প্রার্থিতা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, আসনভিত্তিক বিরোধের কারণ, প্রার্থীদের দুর্বলতা, তৃণমূলের অবস্থান—সবকিছু যাচাই করতে একটি বিশেষ টিম কাজ করছে। দলীয় প্রধানের একজন উপদেষ্টা এবং একজন শিক্ষকসহ প্রতিনিধি দল মাঠপর্যায় জরিপ করছেন। তাদের তথ্যের ওপর ভিত্তি করে প্রার্থী তালিকা পুনর্বিবেচনা হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এটা চূড়ান্ত নয়, সম্ভাব্য তালিকা। প্রয়োজন মনে হলে অবশ্যই পরিবর্তন আসবে। সবকিছু বিশ্লেষণ করেই তালিকা তৈরি হয়।”
তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের বহু নেতা অভিযোগ করছেন, আগের জরিপগুলোয় পক্ষপাতের কারণে অনেক আসনে ভুল তথ্য দেওয়া হয়েছিল। বিভাগীয় ও জেলা নেতাদের পছন্দমতো ব্যক্তিকে মনোনয়ন দিতে প্রভাব খাটানো হয়েছে। এমনকি প্রার্থী তালিকা ঘোষণার আগে তারেক রহমানের সঙ্গে বিভাগভিত্তিক বৈঠকের ক্ষেত্রেও অনেক মনোনয়নপ্রত্যাশীকে বঞ্চিত করা হয়েছিল। জরিপেও সাংগঠনিক নেতাদের প্রভাব ছিল—ফলে অনেক ত্যাগী ও যোগ্য নেতারা বাদ পড়েছেন।
স্থায়ী কমিটির একজন সদস্য জানান, কয়েক দফা মাঠজরিপ ও সাংগঠনিক মতামতের ভিত্তিতেই সম্ভাব্য তালিকা করা হয়েছে। তপশিল ঘোষণার আগে–পরে এই তালিকা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। কোনোভাবেই তৃণমূলের কোন্দল বরদাশত করা হবে না—ঐক্যবদ্ধ হয়েই নির্বাচনে যেতে হবে।
অসন্তোষের কেন্দ্র–বিরোধপূর্ণ কয়েকটি আসন
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া)
৮৮ বছর বয়সী সাবেক এমপি মুশফিকুর রহমানকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে। দীর্ঘদিন কানাডায় থাকার পর তিনি ৫ আগস্ট দেশে ফেরেন। বয়স ও দীর্ঘ রাজনৈতিক অনুপস্থিতি নিয়ে তৃণমূলে প্রশ্ন উঠেছে। অপরদিকে মনোনয়নপ্রত্যাশী কবির আহমদ ভূঁইয়ার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা নিয়মিত কর্মসূচি করছেন।
কুষ্টিয়া–৪
এ আসনে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ৮০ বছর বয়সী সংস্কারপন্থি নেতা বিগত ১৭ বছর এলাকায় সক্রিয় ছিলেন না বলে অভিযোগ। অপরদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীকে তৃণমূল নেতৃত্ব সক্রিয় প্রার্থী হিসেবে সমর্থন করছে।
জামালপুর–২
সুলতান মাহমুদ বাবুকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি বয়সজনিত অসুস্থতার কারণে ততটা সক্রিয় নন। অভিযোগ রয়েছে, তিনি সংস্কারপন্থি ছিলেন। এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম জনপ্রিয়তার বিচারে এগিয়ে আছেন বলে দাবি স্থানীয়দের।
ঢাকা–৫
নবীউল্লাহ নবীকে প্রার্থী করা হয়েছে—তাঁকে ঘিরে বিতর্ক, বয়স নিয়ে উদ্বেগ এবং তৃণমূলে অসন্তোষ রয়েছে।
নরসিংদী–৪
সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে। ওয়ান–ইলেভেনে তিনি সংস্কারপন্থি ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা–হামলা না হওয়ায় অনেকেই তাঁকে সুবিধাভোগী বলে মনে করেন। অন্যদিকে মনোনয়নপ্রত্যাশী জুয়েল গত ১৭ বছর মামলা–হামলার শিকার হয়েছেন—সেই আক্ষেপ তীব্র।
চট্টগ্রাম–১২
বিতর্কিত নেতা এনামুল হক এনামকে মনোনয়ন দেওয়ায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ১৪টি বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনায় দল তাঁকে সাময়িক বহিষ্কার করেছিল। তাঁর বিরুদ্ধে সুবিধাভোগী ও স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ কেন্দ্রে তুলে ধরেছেন চার মনোনয়নপ্রত্যাশী।
চট্টগ্রাম–১৩
৮০ বছর বয়সী সরওয়ার জামাল নিজাম প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তাঁকে ‘সম্পূর্ণ নিষ্ক্রিয়’ বলে তৃণমূল অভিযোগ করেছে। দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্রে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
নেত্রকোনা–৫
আবু তাহের তালুকদারের বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ায় তৃণমূল উদ্বিগ্ন। স্থানীয়রা মনে করেন, তাঁকে প্রার্থী করা হলে নারী ভোটারদের বড় অংশ বিমুখ হতে পারেন।
ব্রাহ্মণবাড়িয়া–১
এখানে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে। অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনও এই আসনে মনোনয়নপ্রত্যাশী।
সিরাজগঞ্জ–৩
আইনুল হক প্রাথমিক মনোনয়ন পেয়েছেন—এলাকায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিন মনোনয়নপ্রত্যাশী তারেক রহমানের কাছে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন।
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া)
ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনীত করা হয়েছে। কিন্তু তাঁর ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন বোনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। এ আসনে কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু প্রার্থী না হলে স্বতন্ত্র হওয়ার ঘোষণা দিয়েছেন।
যেসব আসনে আরও আন্দোলন চলছে
গাইবান্ধা–৪, নোয়াখালী–৫, সাতক্ষীরা–২ ও ৩, টাঙ্গাইল–১, নীলফামারী–৪, বান্দরবান, শেরপুর–২, হবিগঞ্জ–৪, জয়পুরহাট–১ ও ২, ময়মনসিংহ–৩, ৬, ৯ ও ১১, মুন্সীগঞ্জ–১, কুমিল্লা–৫, ৬ ও ১০, কুড়িগ্রাম–১ ও ৩, রাজশাহী–১, ৩ ও ৪, রাজবাড়ী–২, নওগাঁ–১, ৩ ও ৪, পাবনা–৪ ও মৌলভীবাজার–২—এসব আসনেও প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন