জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। জব্দকৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান রোধে কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বাহিনী।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। জব্দকৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান রোধে কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বাহিনী।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত