রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে মানচিহ্ন ব্যবহার এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করেই পণ্যের লেবেলে মানচিহ্ন ব্যবহার করে খাবার পানি উৎপাদন ও বিক্রির দায়ে ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিএসটিআইয়ের কোনো রকম মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং নিয়ম না মানলে পরবর্তীতে আরও কঠোর শাস্তি ও প্রতিষ্ঠান সিলগালা করার পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন