জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ,এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল হক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জগেন্দ্রলাল সরকারসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় ১০টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) গঠন করা হবে। এসব সংগঠনের সঙ্গে ৩৫০ জন আদিবাসী নারী যুক্ত থাকবেন। প্রকল্পটির মূল তিনটি অ্যাপ্রোচ হলো আদিবাসীদের সংগঠিত করা, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংযোগ স্থাপন।

দুই বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে সিবিও নেটওয়ার্ক গড়ে তোলা, নারীর নেতৃত্ব বিকাশ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন, সরকারি সেবার সঙ্গে সংযোগ স্থাপন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ,এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল হক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জগেন্দ্রলাল সরকারসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় ১০টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) গঠন করা হবে। এসব সংগঠনের সঙ্গে ৩৫০ জন আদিবাসী নারী যুক্ত থাকবেন। প্রকল্পটির মূল তিনটি অ্যাপ্রোচ হলো আদিবাসীদের সংগঠিত করা, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংযোগ স্থাপন।

দুই বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে সিবিও নেটওয়ার্ক গড়ে তোলা, নারীর নেতৃত্ব বিকাশ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন, সরকারি সেবার সঙ্গে সংযোগ স্থাপন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত