জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপপ্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ দাবিতে বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ঢাকা ব্যাংকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। আহত সাংবাদিক শরীফ ওমর টুটুলের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সংবাদকর্মী অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হলেও এখনো এজাহারনামীয় মূল আসামিরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এর আগে গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক টুটুলের বিরুদ্ধে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মহল ও তার পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া প্রায় ছয় বছর আগের একটি বিচারাধীন মামলার পুরনো ছবি ব্যবহার করে ফেসবুকে আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। 

অথচ ওই মামলায় আদালত আমাকে দোষী সাব্যস্ত করেননি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমার সম্মানহানির চেষ্টা করছে।”

টুটুলের ছোট ভাই শাহরুখ খৈয়াম মুন্না বলেন, “আমার ভাই এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এতে আমাদের পুরো পরিবারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা হামলা ও সাইবার অপপ্রচারের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা চাই।”

মানববন্ধনে সমাপনী বক্তব্যে গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া বলেন, “হামলার ভিডিও ফুটেজ ও নির্দিষ্ট নাম থাকার পরও প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। অথচ তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রশাসন দ্রুত এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে গাজীপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাসন থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সাইফুল আলম চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আশিকুর রহমান, সাংবাদিক নাহিদ সরকার, মোঃ জাকির আলী, মোসাঃ রত্না বেগম, বাসন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার ও সাংবাদিক সজিবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ সাবরিনা জাহান, সদস্য এমদাদুল হক, মাইনুল ইসলাম ও মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত