জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ব্র্যাকের ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সভা

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় এডুকেশন এভোব অল-এর অর্থায়নে এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পত্নীতলা ব্র্যাক অফিস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

​সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শামসুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।

​অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) সেক্টর স্পেশালিস্ট মোঃ সোহেল রানা, ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায় ও মোঃ সুজন শাহিন রানা, অ্যাসোসিয়েট অফিসার মোঃ মাহফুজ হোসেন ও মোঃ রুবেল হক এবং প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহদাত হোসেন।

​এছাড়াও সমাপনী অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, প্রকল্পের সুফলভোগী ক্লায়েন্ট, মেন্টর এবং ব্র্যাকের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

​সভায় বক্তারা তরুণ উদ্যোক্তাদের বাণিজ্যিক সহায়তা প্রদান, ঋণ সুবিধা সহজীকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, যুব উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ কীভাবে স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পত্নীতলায় ব্র্যাকের ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সভা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় এডুকেশন এভোব অল-এর অর্থায়নে এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পত্নীতলা ব্র্যাক অফিস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

​সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শামসুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।

​অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) সেক্টর স্পেশালিস্ট মোঃ সোহেল রানা, ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায় ও মোঃ সুজন শাহিন রানা, অ্যাসোসিয়েট অফিসার মোঃ মাহফুজ হোসেন ও মোঃ রুবেল হক এবং প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহদাত হোসেন।

​এছাড়াও সমাপনী অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, প্রকল্পের সুফলভোগী ক্লায়েন্ট, মেন্টর এবং ব্র্যাকের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

​সভায় বক্তারা তরুণ উদ্যোক্তাদের বাণিজ্যিক সহায়তা প্রদান, ঋণ সুবিধা সহজীকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, যুব উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ কীভাবে স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত