ভরা মৌসুম ইলিশের ডালা নিয়ে বসেছেন এক হালি বিক্রেতা। একের পর এক ক্রেতা আসছেন, মাছ দেখছেন, ওজন জানতে চাইছেন। এরপর দাম শুনেই থমকে যাচ্ছেন। কেউ দরদাম করছেন, কেউ আবার নীরবে চলে যাচ্ছেন অন্য বাজারের দিকে।
ইলিশের এমন চড়া দামে হতাশ হয়ে পড়েছেন জয়পুরহাটের আক্কেলপুরের ক্রেতারা। সরবরাহ কম, মোকামে দাম চড়া—সব মিলিয়ে রেলস্টেশন-সংলগ্ন ঐতিহ্যবাহী ইলিশের পাইকারি বাজারে নেই আগের সেই জমজমাট চিত্র। পরিবারের জন্য একটি ভালো মানের ইলিশ কিনতে গিয়ে রীতিমতো হিসাব কষতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে।
বৃহস্পতিবার সরজমিনে খুচরা মাছ বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের ৪ থেকে ৫টি মিলে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৭০০ টাকায়। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ২০০ টাকা। ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে।
এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। আর দেড় কেজির বেশি ওজনের বড় ইলিশ কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৩ হাজার টাকা বা তারও বেশি। দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইচ্ছা থাকলেও অনেকের পক্ষে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। বাজারে মাছ দেখে দাম জিজ্ঞেস করেই ফিরে যাচ্ছেন ক্রেতারা।
স্থানীয় লোকজন ও ইলিশের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার আগে থেকেই আক্কেলপুরে ইলিশের পাইকারি বাজার বসছে। একসময় লোকাল ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইলিশ আসত এ বাজারে। সময়ের ব্যবধানে বদলেছে মাছ পরিবহনের ধরন।
বর্তমানে চাঁদপুর, খুলনা ও পাথরঘাটাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে ইলিশ আনা হয় বগুড়ায়। সেখান থেকে মাছ নামিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আক্কেলপুর রেলস্টেশন–সংলগ্ন ইলিশের পাইকারি বাজারে নেওয়া হয়।
স্বাভাবিক সময়ে প্রতিদিন এ বাজারে ২০ থেকে ৩০ মণ ইলিশের কেনাবেচা হয়। বর্তমানে মাত্র ৯ মণের মতো ইলিশ আসছে। যা চাহিদার তুলনায় অনেক কম। আক্কেলপুরের এ পাইকারি বাজার থেকে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, বদলগাছী, ভান্ডারপুর এবং জামালগঞ্জ এলাকার পাইকারেরা ইলিশ কিনে নিয়ে যান। তবে মাছের সরবরাহ কম থাকায় এবার বাইরের এলাকার পাইকারদের উপস্থিতিও কমেছে।
প্রায় ৫৫ বছর ধরে আক্কেলপুর বাজারে মাছের ব্যবসা করছেন মো. আজিজার রহমান। তিনি বলেন, আগে মৌসুমে ভোর হওয়ার আগেই বাজারে জায়গা পাওয়া যেত না। সারি সারি ইলিশের ডালা থাকত। এখন মাছের ডালা কম, পাইকারও কম। তিনি বলেন, মৌসুমে ব্যবসা ভালো হবে ভেবে আগে থেকেই বিনিয়োগ করেছি। কিন্তু চাহিদামতো মাছ পাচ্ছি না।
মাছের দাম বেশি হওয়ায় বিক্রিও কমে গেছে। আগে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ৪০ থেকে ৫০ জন পাইকার এলেও বর্তমানে সেই সংখ্যা ২০ থেকে ৩০ জনে নেমে এসেছে। আক্কেলপুর মাছ বাজারে চারজন খুচরা বিক্রেতা প্রতিদিন ইলিশ বিক্রি করছেন। তবে চড়া দাম হওয়ায় অনেক ক্রেতাই দাম শুনে ফিরে যাচ্ছেন।
ইলিশের আড়তদার চাঁদ সরদার বলেন, আগে প্রতিদিন ২০ থেকে ৩০ মণ ইলিশ পাওয়া গেলেও এখন দিনে মাত্র ৯ মণের মতো মাছ আসে। মোকামে দাম বেশি হওয়ায় বেশি দামে মাছ কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে।
আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া সিদ্দিকী বলেন, ইলিশের সরবরাহ মূলত নদীতে মাছ আহরণের পরিমাণ, আবহাওয়া ও মৌসুমি পরিস্থিতির ওপর নির্ভর করে।
কোনো কারণে নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা না পড়লে এর প্রভাব দেশের বিভিন্ন বাজারে পড়ে। তিনি বলেন, সরবরাহ কমে গেলে চাহিদার তুলনায় মাছের সংকট তৈরি হয়। ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। এবারও সরবরাহ কম থাকায় স্থানীয় বাজারে ইলিশের দামে তার প্রভাব পড়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন