জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মধুখালীতে মানবিক ডাঃ পীযূষ বিশ্বাস!মানবতার এক উজ্জ্বল অধ্যায়

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মানবসেবার মহৎ পেশা আরও বিস্তৃত করেই চলেছেন মানবিক ডাক্তার হিসেবে  ডাঃ পীযুষ বিশ্বাস। তিনি চিকিৎসা বিদ্যায় দীর্ঘ পথ পেরিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার এক অনন্য সমন্বয় হয়ে উঠেছেন ডাঃ পীযূষ বিশ্বাস। 

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড (কার্ডিওলজি) এবং এমডি (কার্ডিওলজি) সম্পন্ন করার পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অর্জন করেছেন বিশেষায়িত অভিজ্ঞতা। 

আমেরিকার MACP, MACC, ইউরোপের MESC-এর মতো মর্যাদাপূর্ণ পেশাগত স্বীকৃতি,হৃদরোগ চিকিৎসায় আমেরিকায় প্রশিক্ষণ এবং ভারতে জিভিআরওপি ট্রেনিং তাঁর চিকিৎসা জীবনকে করেছেন আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ। 

একজন চিকিৎসকের প্রকৃত মহত্ত্ব শুধু তাঁর ডিগ্রি বা প্রশিক্ষণের সংখ্যায় নয়—তা প্রকাশ পায় মানুষের প্রতি তাঁর মমতায়। ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে তিনি নীরবে লিখে চলেছেন মানবতার এক উজ্জ্বল অধ্যায়।

সাদা অ্যাপ্রনের আড়ালে এমন এক হৃদয়, যেখানে জ্ঞানের সঙ্গে আছে সহমর্মিতা,পেশার সঙ্গে আছে সেবা,আর চিকিৎসার সঙ্গে আছে মানুষের প্রতি গভীর ভালোবাসা। ডাঃ পীযূষ বিশ্বাস এর মতো মানবিক চিকিৎসকরাই মনে করিয়ে দেন—চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ অঙ্গীকার।

ডাঃ পীযূষ বিশ্বাসের পিতার নাম মৃত দুলাল চন্দ্র বিশ্বাস।তার পরিবার উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে বসবাস করেন।তিনি প্রতি বৃহস্পতিবার মধুখালী রেলগেট এলাকায় ঢাকা ডিজিটাল ল্যাব এ সন্ধ্যায় এবং শুক্রবার বাড়ীতে গ্রামের রোগীদের ফ্রিতে দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।

ডুমাইন ইউনিয়নের রোগীদের ৫০শতাংশ ছাড়ে দেখেন।এ ছাড়া তিনি দুস্থ বা গরীব রোগীদের ফ্রিতে দেখেন যে কারনে মধুখালীতে মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিতি পেয়েছেন।তিনি গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে কর্মরত আছেন।

উল্লেখ ডাঃপিযুষ বিশ্বাসের ডুমাইন গ্রামের বাড়ীতে যাতায়াতের একমাত্র রাস্তাটি হরিপদ খালের ভাঙ্গনে বিলিন হওয়ার পথে।জনসাধারণের নিরাপদে  ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সরকারের উদ্যোগ জরুরী ।রাস্তাতটি সংস্কার ও সংরক্ষনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মধুখালীতে মানবিক ডাঃ পীযূষ বিশ্বাস!মানবতার এক উজ্জ্বল অধ্যায়

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত