নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন