নওগাঁর মান্দায় নিজের পরিচয় গোপন করে ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে এক তরুণীকে বিয়ে এবং বিয়ের প্রায় চার মাস পর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এরপর থেকে ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তরুণীর স্বজনেরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের দক্ষিণ চকবাবুল গ্রামে। নিখোঁজ তরুণীর নাম মোছা. সুমাইয়া আক্তার।
তরুণীর পরিবারের দাবি, গত ২০ মার্চ নওগাঁর একটি কাজী কার্যালয়ে সুমাইয়ার সঙ্গে ওই যুবকের বিয়ে হয়। বিয়ের সময় তিনি নিজেকে ‘মো. ইমরান’ এবং বাবার নাম ‘ইব্রাহিম’ হিসেবে পরিচয় দেন। জন্মনিবন্ধনে তাঁর ঠিকানা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বড় মেরুং গ্রাম উল্লেখ করা হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৩ লাখ টাকা।
তবে বিয়ের পর বিভিন্ন তথ্য যাচাই করতে গিয়ে মেয়ের পরিবার দাবি করছে, ওই যুবকের প্রকৃত নাম দ্বীপ্পো চাকমা। তাঁর বাবার নাম গোলক চাকমা এবং মায়ের নাম কল্পনা চাকমা। তাঁর ঠিকানা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়দাম গ্রামে বলে দাবি পরিবারের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর প্রায় চার মাস সুমাইয়ার শ্বশুরবাড়িতে অবস্থান করেন ওই যুবক। পরে নিজ গ্রামের কথা বলে সেখানে যাওয়ার কথা জানান। গত ১৭ জুলাই রাতে তিনি সুমাইয়াকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর ২১ জুলাই থেকে তাঁর সঙ্গে এবং তাঁর পরিবারের সদস্যদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
সুমাইয়ার মা বলেন, “মেয়েকে বিয়ে করার সময় সে নিজের পরিচয় ও ঠিকানা ভিন্নভাবে জানিয়েছিল। চার মাস আমাদের সঙ্গে থাকার পর মেয়েকে নিয়ে চলে গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। বিয়ের সময় দেওয়া মোবাইল নম্বরগুলোতেও যোগাযোগ করা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। দ্রুত মেয়ের সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
তরুণীর পরিবারের দাবি, বিয়ের সময় দেওয়া জন্মনিবন্ধনসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাঁরা পরিচয়ের ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়েছেন। তবে জন্মনিবন্ধনটি ভুয়া কি না এবং ওই যুবকের প্রকৃত পরিচয় কী—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছে তরুণীর পরিবার। মেয়ের সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবার।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন