জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় বসতবাড়ির উঠানে রোপণ করা তাজা গাঁজার গাছসহ মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-৩ (বগুড়া) আভিযানিক দল উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মান্নানের নিজ বসতবাড়ির উঠান থেকে আনুমানিক ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্নান ওই এলাকার মোয়াজ্জেমের ছেলে।

​এসআরবি-১২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, এসআরবি-১২ কর্তৃক হস্তান্তরিত আসামি মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় বসতবাড়ির উঠানে রোপণ করা তাজা গাঁজার গাছসহ মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-৩ (বগুড়া) আভিযানিক দল উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মান্নানের নিজ বসতবাড়ির উঠান থেকে আনুমানিক ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্নান ওই এলাকার মোয়াজ্জেমের ছেলে।

​এসআরবি-১২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, এসআরবি-১২ কর্তৃক হস্তান্তরিত আসামি মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত