জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎লালমনিরহাটে লাইচি ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

লালমনিরহাটে মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ষ্টোরপাড়া হরিজন যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। 

‎‎​লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এ সময় তিনি মাদকমুক্ত আলোকিত লালমনিরহাট গঠনে বাসঁফোর সম্প্রদায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন। 

‎‎​লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ কিসমত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর। 

‎‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট কেবল বিনোদনই জোগায় না, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করে।

আয়োজক সূত্রে জানা যায়, এই ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮টি শক্তিশালী দল অংশ নেয়। জমজমাট এই উদ্বোধনী খেলাটি উপভোগ করতে লালমনিরহাট রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নানা শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎‎​টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, লালমনিরহাট স্টোরপাড়া হরিজন কলোনীর শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাসফোর, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা বড় চন্দ্র বাসফোর, উপদেষ্টা শ্রী বাটুল বাসফোরসহ ১৫টি বাসফোর সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‎লালমনিরহাটে লাইচি ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত