জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক আ.লীগের বিপুল নেতাকর্মী

ছবি- সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এ সময় কার্যালয়টি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে পুলিশের অভিযান চলছিল।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক আ.লীগের বিপুল নেতাকর্মী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এ সময় কার্যালয়টি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে পুলিশের অভিযান চলছিল।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত