বগুড়ার ধুনটে মসজিদে ভাঙচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি মসজিদের সামনে গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ এলাকার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার জুমার নামাজ চলাকালে রামনগর গ্রামের আবুল কালাম ও তাঁর লোকজন মসজিদে হামলা চালান। এ সময় মুসল্লিদের মারধর, মসজিদে ভাঙচুর এবং মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী লুটপাটের অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন রামনগর গ্রামের সোহরাব আলী, ফরিদুল ইসলাম, চান মিয়া, তাসলিমা খাতুন ও শরিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে রামনগর বাইতুল মামুর জামে মসজিদটি নির্মাণ করা হয়। তবে নির্ধারিত জায়গা থেকে প্রায় ২০০ মিটার দূরে মসজিদটি নির্মাণ করা হয়েছে,এমন অভিযোগ নিয়ে পরবর্তী সময়ে বিরোধ দেখা দেয়। পরে ২০২১ সালে নির্ধারিত জায়গায় আরেকটি মসজিদ নির্মাণ করা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে এ বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ২০২১ সালে নির্মিত মসজিদে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন