জয়পুরহাট    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, থানা পুলিশের প্রতিনিধি, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি প্রমুখ। 

এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় গত একমাসে উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরা হয়। 

বিশেষ করে উপজেলাজুড়ে বৃদ্ধি পাওয়া মাদকের বিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গত একমাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কতজন মাদক কারবারী ও মাদকসেবীদের কারাদন্ড প্রদান করা হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরা হয়। 

এসময় উপজেলাজুড়ে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান আগামীতে আরো কঠোর ভাবে পরিচালনা করা হবে জানান সভার সভাপতি। 

অপরদিকে উপজেলাজুড়ে মাদকের বিস্তার বন্ধে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে রাজনৈতিক মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সভার সভাপতি। সভা শেষে ডাসকো এনজিও এর কিশোর কিশোরী নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, থানা পুলিশের প্রতিনিধি, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি প্রমুখ। 

এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় গত একমাসে উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরা হয়। 

বিশেষ করে উপজেলাজুড়ে বৃদ্ধি পাওয়া মাদকের বিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গত একমাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কতজন মাদক কারবারী ও মাদকসেবীদের কারাদন্ড প্রদান করা হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরা হয়। 

এসময় উপজেলাজুড়ে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান আগামীতে আরো কঠোর ভাবে পরিচালনা করা হবে জানান সভার সভাপতি। 

অপরদিকে উপজেলাজুড়ে মাদকের বিস্তার বন্ধে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে রাজনৈতিক মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সভার সভাপতি। সভা শেষে ডাসকো এনজিও এর কিশোর কিশোরী নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত