জয়পুরহাট    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের সেবু সরকার ও আজগর আলী সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার রাতে ফের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ছেন্টু মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিটন আব্দুল্লাহ বলেন, জুয়েল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি তাজা ককটেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের সেবু সরকার ও আজগর আলী সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার রাতে ফের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ছেন্টু মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিটন আব্দুল্লাহ বলেন, জুয়েল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি তাজা ককটেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত