দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা সোমবার মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন