জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাঘায় আনসার-ভিডিপির বৃক্ষ রোপণ

বাঘায় আনসার-ভিডিপির বৃক্ষ রোপণ
ছবি- প্রতিনিধি

নদীর পাড় দিয়ে সারি সারি গর্ত, চারা হাতে নিয়ে দাঁড়িয়ে আনসার ভিডিপির সদস্যরা। সকলের লক্ষ্য ও উদ্দেশ্য বৃক্ষ রোপণ কর্মসূচি। "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা আনসার ও ভিডিপি।

এ কর্মসূচির আওতায় বাঘা উপজেলায় বিভিন্ন প্রজাতির এক হাজার বৃক্ষ রোপণের টার্গেট নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তালগাছ,খেঁজুর গাছসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়।

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীর পাড় এলাকায় এই বৃক্ষ রোপণ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একই স্থানে পর্যায়ক্রমে আরও ৫০০টি বৃক্ষ রোপণ করা হবে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার ও মীরগঞ্জ বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মাহাবুব আলম।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণে জেলার ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বাঘা উপজেলা।

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, বৃক্ষ রোপণের পরে পরির্চযা ও সংরক্ষনের দায়িত্ব সবাই নিতে হবে। তবেই বৃক্ষ রোপনের সফলতা আসবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবতী, বিআরডিবি অফিসার খোরশেদ আলম, আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম রবি, ইউনিয়ন ও পৌর দলনেতা আমজাদ হোসেন,আব্দুল হামিদ মিঞা,বিপুল হোসেন, ওয়ার্ড দলনেত্রী রওশনারাসহ ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণ ও প্রেসিডেন্ট পদক প্রাপ্ত ভিডিপি সদস্য সাগর আলী প্রমুখ ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাঘায় আনসার-ভিডিপির বৃক্ষ রোপণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত