জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত