জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ,হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজায় দীর্ঘদিনের বসতভিটা ও আইনানুগভাবে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে  কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি বিরোধের শান্তিপূর্ণ ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ বলেন, তার পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে কুচনীপাড়া মৌজার উল্লেখিত জমিতে বসবাস করে আসছে। সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন তারা। 

পাশাপাশি বিরোধীয় সম্পত্তির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ সংক্রান্ত ক্রয় দলিল, নামজারি/খারিজ ও খাজনা পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি মৃত উমর আলীর ছেলে লিয়াকত আলী ও সাদিকুর রহমান এবং মৃত আব্দুল করিমের ছেলে শাহজালালের সঙ্গে ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুরের আদালতে পিটিশন মামলা নং-৪০২/২০২৬ দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্য অনুযায়ী, ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজার মোট ৫৭ শতাংশ জমিকে বিরোধীয় তফসিল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন আহাম্মদ শরীফ।

তবে এরপরও প্রতিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং বিরোধীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগও করেন তিনি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

আহাম্মদ শরীফ বলেন, তারা কোনো ধরনের সংঘাত বা আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাদের কাছে থাকা দলিল, নামজারি, খাজনা পরিশোধের কাগজপত্র এবং দীর্ঘদিনের বসবাস ও ভোগদখলের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে আইনানুগভাবে বিরোধের নিষ্পত্তি চান।

তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা, জোরপূর্বক দখল পরিবর্তন বা অনধিকার প্রবেশ ঠেকানো এবং ভয়ভীতি প্রদর্শন বা হুমকির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আহাম্মদ শরীফ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং আদালতের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ ও ন্যায়সংগত নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ,হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত